ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহিত  প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন  করতে সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত  সভায় হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম, এ, মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম  সভায়  যোগদান করেন।
সভায়  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রকল্প এবং চলমান  প্রকল্পসমূহের আর্থিক ব্যয় ও  বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
সভায় ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহিত  প্রকল্পসমূহের কাজ স্বচ্ছতা ও জবাবহিদিতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সুপারিশ করা হয়।
এছাড়া, দেশের দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এব সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat