ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলায় আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগীদের রিং পরানো কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক মীর জামালউদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসীন, শজিমেক-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল, হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ জানান, শনিবার থেকে রিং স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এতদিন এ হাসপাতালে শুধু এনজিওগ্রাম করা হলেও এনজিওপ্লাস্টি করা হতো না।
তিনি জানান, রিং স্থাপন কার্যক্রম শুরুর মাধ্যমে বগুড়াসহ আশেপাশের জেলাগুলোর হৃদরোগীরা স্বল্প খরচে শজিমেক হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। ৭৫ হাজার টাকা থেকে একলাখ ৭০ হাজার টাকায় মেডিকেটেড রিং দেয়া হবে। সংশ্লিষ্টরা নিজ নিজ সাধ্যমত রিং স্থাপন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat