ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধী জনগণের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশী-বিদেশী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 
তিনি বলেন, ‘আমি আশা করি, সকলের সম্মিলিত কর্মপ্রয়াসে এ দেশকে আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা কবর, ইনশাল্লাহ।’
প্রধানমন্ত্রী আগামীকাল ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ আহবান জানান। 
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এবারও আগামীকাল ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। 
এ উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানান এবং দিবসের এবারের প্রতিপাদ্য ‘কোভিডত্তোর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের ১৯ (১) নম্বর অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিসহ এদেশের সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও প্রতিবন্ধী জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন আইন, বিধি, নীতিমালা, কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
শেখ হাসিনা বলেন,  ঢাকার মিরপুরে ১৫ তলা মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপে¬ক্স নির্মাণ করা হয়েছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার চালু করা হয়েছে। সেখানে একটি অবৈতনিক অটিস্টিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট ফর প্যাডিয়েট্রিক নিউরো-ডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা) প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকার প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সংশি¬ষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে নানাবিধ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা প্রতিবন্ধীদের নিয়মিত ভাতা দিচ্ছি, তাদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করছি।’
প্রধানমন্ত্রী ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat