ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নবীনগর এলাকায় ৮০ টি বাড়িকে ঘিরে চসিক পাইলট প্রকল্প হাতে নিয়েছে তা বর্জ্য ব্যবস্থাপনায় নতুন একটি মাত্রা যোগ হলো। জনগণ সচেতন হলে এই পাইলট প্রকল্প সফল হবে।
আজ বুধবার সকালে নগরীর পশ্চিম ষোলশহরস্থ নবীনগর এলাকায় ইপসা ও সেভ দ্য চিল্ড্রেন উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, এই প্রকল্পে প্রতিটি বাড়িকে একই রঙ্গে সাজিয়ে প্রতিটি গলি ও বাড়ির সামনে ময়লা ফেলার জন্য বিন বসানো হয়েছে। সেই সাথে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য দেয়ালে চিকা ও আলপনা আঁকা হয়েছে। পরীক্ষামূলকভাবে গৃহিত এই পাইলট প্রকল্প সফল হলে তা অনুসরণ করে নগরীর ৪১ ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যেখানে সেখানে ময়লা ফেলার প্রবণতাও বন্ধ হবে। পাশাপাশি বাসা-বাড়ি থেকে সংগ্রহকৃত বর্জ্যরে একটি অংশকে ডাম্পিং করার আগে উৎপাদনশীল খাত হিসেবে চিহ্নিত করে ডাম্পিং-এর পর রিসাইকেলিং করে বাকী বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।
চসিক বর্জ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, ইপসার উপ-পরিচালক নাছিম বানু, সেভ দ্য চিল্ডেন’র ম্যানেজার সাইমুন রহমান, নবী নগর উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক এসএম সেলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat