ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল ২ ডিসেম্বর শুরু হচ্ছে। এই পরীক্ষা কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত  চলবে।
নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএম/ভোকেশনাল) মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন ।
গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার ২ দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।   
এদিকে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন্ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী মঙ্গলবার চাঁদপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এই আহবান জানান।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে কোনভাবেই সংক্রমণের কারণে পরীক্ষা বাধাগ্রস্ত না হয়।
এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।
এদিকে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন।
ঢাকা বোর্ডে তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন  পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৬ হাজার ৭৮১ জন, মানবিকে ১ লাখ ৫০ হাজার ১৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ৭৭ হাজার ৮০১ জন।
রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার পাঁচজন, মানবিকে ৯৫ হাজার ৩৭৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন।
কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৩৫৭ জন, মানবিকে ৫৫ হাজার ৯০১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫১ জন।
যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১ জন,মানবিকে ৯৪ হাজার ২১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৬০২ জন।
চট্টগ্রাম বোর্ডে ১ লাখ এক হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৩৬৯ জন, মানবিকে ৪৪ হাজার ১৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫৮৯ জন।
বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২০৪ জন, মানবিকে ৪৩ হাজার ৩২৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ৯১৩ জন।
সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১৩ হাজার ৮৮ জন, মানবিকে ৪৫ হাজার ৩০১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ৪০৩ জন।
দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন,মানবিকে ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ২২৫ জন।
ময়মনসিংহ বোর্ডে ৭০ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৫০৮ জন, মানবিকে ৫০ হাজার ৩২১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭ হাজার ১০৫ জন ।
উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক অতিমারির কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat