ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ০ দশমিক ৩৪ শতাংশ। 
চট্টগ্রাম জেলার করোনা পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। 
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ৯টি ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ২ জন এবং উপজেলার ২ জন। উপজেলার ২ জনের মধ্যে একজন হাটহাজারীর ও একজন সীতাকু-ের। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ৯০ ও গ্রামের ২৮ হাজার ৩১১ জন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনো রোগী মৃত্যুবরণ করেননি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এর মধ্যে ৭২৩ জন শহরের ও ৬০৮ জন গ্রামের। 
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এখানে ৪৯৫ টি নমুনার মধ্যে গ্রামের একজনের করোনা সংক্রমণ ধরা পড়ে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের একজন করে ভাইরাসবাহক পাওয়া যায়। এপিক হেলথ কেয়ারে ১০ জনের নমুনা পরীক্ষা করা হলে- শহরের একজনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৪০, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩০৯, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫, ল্যাব এইডে ১ ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪ টি নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবে পরীক্ষিত ৩৯৬ নমুনার একটিতেও করোনা ভাইরাস সনাক্ত হয়নি।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাব এবং এন্টিজেন টেস্টে কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো যায়নি। 
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ০ দশমিক ২০ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ০ দশমিক ৭৪ ও এপিক হেলথ কেয়ারে ১০ শতাংশ এবং চবি, চমেকহা, আরটিআরএল, শেভরন, মেডিকেল সেন্টার হাসপাতাল, ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat