ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতারে  অনুষ্ঠিতবব্য ফিফা বিশ্বকাপ শুরু হতে  এখনো এক বছরেরও কম সময় বাকি আছে। এরই মধ্যে কাতার বিশ্বকাপের ভেন্যুগুলো একের পর এক উদ্বোধন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আরব কাপকে সামনে রেখে কাতারের অন্যতম ভেন্যু আল বায়াত স্টেডিয়ামের দরজা উন্মুক্ত করে দেয়া হয়েছে। স্বাগতিক কাতার ও বাহরাইনের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আল বায়াত স্টেডিয়াম সকলের জন্য খুলে দেয়া হলো। 
খলিফা ইন্টারন্যাশনাল, আল জানুব, এডুকেশন সিটি, আহমাদ বিন আলি ও আলি থুমানার পর বিশ্বকাপের ষষ্ঠ ভেন্যু হিসেবে আল বায়াত উদ্বোধন করা হলো। 
এই আল বায়াত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 
কাল আরব কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি গিয়ান্নি ইফান্তিনো। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি টুর্নামেন্টের উদ্বোধন া করেন । ম্যাচের শুরুতে ইনফান্তিনো বলেছেন, ‘চল একসাথে সবাই ফুটবলকে উপভোগ করি ও পুরো বিশ্বকে এই ফুটবলের মাধ্যমে একত্রিত করি।’
মিডফিল্ডার আব্দুলাহজিজ হাতেমের ৬৯ মিনিটের একমাত্র গোলে বাহারাইনকে ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক কাতার। 
রাজধানী দোহা থেকে ৪৬ কিলোমিটার উত্তরে শহর আল খোরে অবস্থিত এই আল বায়াত স্টেডিয়ামে দর্শক ধারনক্ষমতা ৬০ হাজার। আগামী বছর অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের অন্যতম ব্যস্ততম ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। সেমিফাইনালসহ গ্রুপ ৯টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat