ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২৮
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইতালিতে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দেশটি শনিবার এ কথা জানায়।মোজাম্বিক থেকে সফর করে আসা এক ব্যক্তির শরীরে এ ধরনটি শনাক্ত হয়।
জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, মোজাম্বিক থেকে আসা ওই রোগীর নমুনা একটি শীর্ষ ল্যাবরোটরিতে পরীক্ষা করা হয়। তবে ওই রোগী এবং তার পরিবার ভালো আছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কামপানিয়ায় থাকা তার পরিবারের কোন সদস্য আক্রান্ত হয়েছে কিনা তা শিগগিরই দেখা হবে।
করোনার নতুন ধরন শনাক্তের পর ইতালি ইতোমধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর ভাইরাসে বিশ্বের যে কটি দেশ সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি। দেশটিতে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এক লাখ ৩৩ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।
গত কয়েকদিন ধরে ইতালিতে দৈনিক ১০ হাজারেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat