ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়ার দুপচাচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন।
এ আদেশের ফলে জাহাঙ্গীর আলমের বগুড়ার দুপচাচিয়া পৌরসভার দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ।
রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল সাংবাদিকদের বলেন, বগুড়ার দুপচাচিয়া পৌরসভার নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলায় চার্জশিট দাখিলের কথা উল্লেখ করে স্থানীয় সরকার গত বছরের ২৭ অক্টোবর মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আবেদন করেন। আদালত তার আবেদনের শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আপিল বিভাগ আজকে হাইকোর্টের আদেশ বহাল রেখে আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat