ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স হয়েছে। আর এ বয়সে শারীরিক কিছু জটিলতা থেকে থাকে। এছাড়াও তিনি এর আগে তার সমস্যার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন। তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। দেশে তার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে। সরকার তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে। বিদেশে চিকিৎসার বিষয়টি আইন মন্ত্রণালয় বিশ্লেষণ করছে।’ 
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, গণপরিবহনে ছাত্র -ছাত্রীদের সাথে অসৌজ্যনমূলক আচরণ দু:খজনক। এরকম আচরণ কাম্য নয়। নারী বা মেয়ে যেই হোক তাদের সাথে অসৌজ্যনমূলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকারগ্রস্থ এবং মানসিকভাবে অসুস্থ। 
গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান প্রতিমন্ত্রী।
দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে প্রতিমন্ত্রী তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, এই সাঈদী এদেশের অনেক অপকর্মের হোতা। তাকে জেলে রেখে রাষ্ট্রের অর্থে ভরণ পোষণ করানো হচ্ছে। এটা নিয়ে সবাইকে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। এক্ষেত্রে মিডিয়ার একটি বড় ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat