ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে বগুড়া-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মোমিন তালুকদার খোকাকে মৃত্যুদন্ড দিয়ে যায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় দেন।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। 
প্রসিকিউটরগণ বলেন, এ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন।
আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হোসেন।
এর আগে ৩১ অক্টোবর শুনানি শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান  রাখা হয়। আজ রায় ঘোষণার দিন সোমবার ধার্য করে দেন ট্রাইব্যুনাল।
আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
২০১৬ সালের ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।পরের বছর ১৮ মে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। ২০১৮ সালের ৩ মে এই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
২০১৯ সালের ১১ এপ্রিল মোমিন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সালের ২৩ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ১৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।
স্বাধীনতার পর ১৯৭৮ সালে আবদুল মোমিন তালুকদার বিএনপিতে যোগ দেন। পরে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি হন। বিগত চার দলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পান তিনি। ২০০১ ও ২০০৮ সালে দু’বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোমিন তালুকদার। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার গঠিত ট্রাইব্যুনালে এটি ৪৩ তম রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat