ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলায় গতরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২জন নিহত এবং দুইজন আহত হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছে চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত(১৭)ও আসিফ(১৮) আসিফের বাড়ি একই এলাকায় বলে জানাযায়।
পুলিশ সূত্রে জানাযায়, গভীর রাতে তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে ওই উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার এলাকায় পৌঁছে। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত প্রাণ হারায়।এসময় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ এক পথচারী গুরুতর আহত হয়।স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে। পথেই আসিফের মৃত্যু হয়।
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান জানান, দুর্ঘটনায শান্ত ও আসিফ নামের ছেলে দুই টির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এছাড়া আহত স্জ্জাাদ (১৭) ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে (৭০) আশঙ্কাজনক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন কান্তি বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, দুটি মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat