ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ১০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। 
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এবিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালের পেশকার  শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 
এরআগে ৩০ জুন মামলার তদন্তকারি কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা দু’আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২ নভেম্বর আদালত এ মামলার অভিযোগপত্র আমলে নেন। একইসঙ্গে পলাতক আসামি কনক সারোয়ার ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০২০ সালের ১১ অক্টোবর মো. জাকির হোসেন বাদি হয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 
মামলার সূত্রে জানা যায়, আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্টের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উস্কানিমূলক তথ্য প্রচার করেন। এছাড়া এটর্নি জেনারেল মাহবুব ও সেনা প্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat