ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের তরুণ জনগোষ্ঠীকে পুষ্টি কার্যক্রমের প্রচারণায় যুক্ত করে তাদের উদ্ভাধনী ভাবনাকে কাজে লাগানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 
এ সময় পুষ্টি খাতের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। আজ খাদ্য অধিদপ্তরের ফুড প্ল্যানিং এন্ড মনিটরিং (এফপিএমইউ) ইউনিটের কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড এর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। শিগগিরই পুষ্টি নিরাপত্তা অর্জনের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে। এখানে তরুণদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।
তিনি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার শিক্ষক-ইমামদের মাধ্যমে জনসাধারণের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সম্পর্কে অবহিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণেরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তরুণদের আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সবধরনের সহায়তা করবে বলে  মন্ত্রী উল্লেখ করেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনষ্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন (গেইন) এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, সান ফোকাল পয়েন্টের টেকনিক্যাল সাপোর্ট ডা. মো. এম ইসলাম বুলবুল, এফপিএমইউ এর মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী, নিউট্রিশন অলিম্পিয়াড এর উদ্যোক্তা বি.বি.আই.ডি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহীদ উদ্দিন আকবর বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড এর লোগো উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat