ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে নতুন ৮৯ জন রোগী ভর্তি হয়েছে ।এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৫ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫০৬ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার ৫৪২ জন ভর্তি হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৯৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। 
ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৩৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৮ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat