ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৮৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দূতাবাস আফ্রিকা মহাদেশে অবস্থিত ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশের একমাত্র প্রতিরক্ষা শাখা থেকে আনন্দমুখর পরিবেশে গতকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। 
দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত স্থানীয় অতিথিবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা উপদেষ্টা  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়।  
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু, তাঁর পরিবারবর্গ, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে আত্মত্যাগকারী শহিদদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও  দেশবাসীর সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। শহিদদের স্মৃতির উদ্দেশে দাড়িয়ে একমিনিট নীরবতা পালন করার পর দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী এবং তিন বাহিনী প্রধান এর পৃথক পৃথক অভিনন্দন বার্তা পাঠ করা হয়।
সশস্ত্র বাহিনী দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে অভ্যাগত অতিথিদের উপস্থিতিতে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহাম্মদ সুমন রেজা দিবসটির বিস্তারিত তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য  দেন। তিনি সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জল ইতিহাস, অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি এবং সাফল্য তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উন্নয়নের কথা উল্লেখ করেন। এর পর দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ নির্মিত এবং সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ইএএলবি (বাংলাদেশ মিশন উইং)  প্রেরিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে ইথিওপিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদশেরে মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় এবং গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনি সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে। সমন্বিত এই আক্রমণে একতাবদ্ধ হয় মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা। পরাজিত হয় পাক হানাদার বাহিনী। মাতৃভূমির সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ সম্পর্কে তিনি আলোকপাত করেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি নিশ্চিতকরণের দায়িত্ব ও দক্ষতা নিষ্ঠার সঙ্গে পালন করে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে। পাশাপাশি জাতিসংঘের প্রশংসা অর্জন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানান।
এর পর সশস্ত্র বাহিনী দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat