ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে তালেবান সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে, তবে কোন ধরণের হিজাব পরতে হবে তা বলা হয়নি। সাংবাদিকেরা বলছেন, তালেবানের নতুন কিছু নিয়ম অস্পষ্ট আর সেগুলো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।
তালেবানরা এ বছর আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে ক্ষমতা দখল করে। অনেকে আশঙ্কা করে যে তারা ধীরে ধীরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী আফগানিস্তান ত্যাগের পরই কট্টর ইসলামপন্থী গ্রুপটি দেশটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই মেয়ে শিশু ও নারী শিক্ষার্থীদের স্কুল বাদ দিয়ে ঘরে থাকার নির্দেশনা দেয়।
জঙ্গি ইসলামি গোষ্ঠী, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীর প্রস্থানের পর নিয়ন্ত্রণ নেয়, প্রায় সঙ্গে সঙ্গেই মেয়ে এবং তরুণীদের স্কুল থেকে বাড়িতে থাকার নির্দেশ দেয়। ১৯৯০ দশকে তাদের আগের শাসনের সময়েও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ছিলো না।
আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে তালেবান সরকারের আটটি নতুন নিয়ম। এর মধ্যে রয়েছে শরিয়া আইনের বিরুদ্ধে যায় এমন চলচ্চিত্র নিষিদ্ধ। এছাড়াও ফুটেজে পুরুষের অনাবৃত শরীর দেখানো যাবে না।
কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আপত্তিকর বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ। তালেবান জোর দিয়ে বলেছে যেসব বিদেশি চলচ্চিত্র যা বিদেশি মূল্যবোধ প্রচার করে সেগুলো সম্প্রচার করা যাবে না।
আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat