ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাণ ইউএইচটি মিল্ক শুরু করেছে ‘উইন্টার ফেস্ট’ ক্যাম্পেইন। এর আওতায় অংশগ্রহণকারীরা প্রাণ ইউএইচটি মিল্কের এক লিটারের প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশনের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। 
পুরস্কার হিসেবে থাকছে শীতকালীন কমফোর্টার ও অনলাইন কেনাকাটার মাধ্যম অথবাডটকম থেকে প্রাণ ডেইরীর পণ্য ক্রয়ে ১০ শতাংশ নগদ মূল্যছাড়। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 
এ বিষয়ে প্রাণ ডেইরীর প্রধান বিপণন কর্মকর্তা রাজিবুল ইসলাম লেনিন বলেন, ‘গুণগত মানের কারণে প্রাণ ইউএইচটি মিল্ক  ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। ক্রেতাদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য আনতে এবং তারা যেন ইউএচটি মিল্ক কিনতে আরও উৎসাহ পান সেজন্য আমরা শীতের শুরুর দিকে এ অফার এনেছি। যেকেউ ক্যাম্পেইনে এ অংশ নিলে পেয়ে যেতে পারেন বিশেষ মূল্যছাড় কিংবা শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পণ্য কমর্ফোটার।’
প্রাণ ইউএইচটি মিল্কের ব্র্যান্ড ম্যানেজার মোঃ রোকনুজ্জামান জানান, ‘ক্যাম্পেইনে অংশ নিতে অংশগ্রহণকারীকে প্রথমে এক লিটার কিউআর কোড সংবলিত প্রাণ ইউএচটি মিল্কের বিশেষ প্যাকেট সংগ্রহ করতে হবে। এরপর এর প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন ধাপ পূরণ করলেই সুযোগ রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার। একটি প্যাকেট একবারই স্ক্যান করার সুযোগ রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat