ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলার নড়াগাতী থানার কালিনগর গ্রামে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ,নড়াইলের কালিনগর গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে আলমগীর ভূঁইয়া (৫০)। এছাড়া আলমগীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এদিকে, বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়াসহ তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামীপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। ১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat