ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ১১৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপিয়ান ইউনিয়নে প্রথম অস্ট্রিয়া শুক্রবার করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক এবং সংক্রমন বেড়ে যাওয়ায় পরের সপ্তাহ থেকে আংশিক লকডাউন আরোপ করার ঘোষণা দিয়েছে।
সোমবার থেকে লকডাউন কার্যকর হবে। ভ্যাকসিন গ্রহণ উপেক্ষার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই মহাদেশে কভিড-১৯ সংক্রমন বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
কাজে যাওয়া, জরুরি কেনাকাটা এবং শরীরচর্চার প্রয়োজন ছাড়া অস্ট্রিয়ানদের ঘর থেকে বের হতে দেয়া হবে না। চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ এ কথা উল্লেখ করে বলেছেন, বিধিনিষেধ প্রাথমিকভাবে ২০ দিন স্থায়ী হবে, ১০ দিন পরে পরিস্থিতির মূল্যায়ন হবে। 
স্কুল খোলা থাকবে, তবে অভিভাবকদের বলেছেন, সম্ভব হলে তারা যেন শিশুদের বাড়িতে রাখেন। এ ছাড়া লোকরা ঘরে থেকেই কাজ করতে পারবেন। 
শ্যালেনবার্গ বলেন, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ায় টিকা দেয়া বাধ্যতামূলক হবে। এখন পর্যন্ত ইউরোপে একমাত্র ভ্যাটিকান টিকা বাধ্যতামূলক করেছে। 
অস্ট্রিয়ায় সংক্রমন অব্যাহতভাবে বাড়ছে। শুক্রবার ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে নতুন করে ১৫ হাজার ৮শ’ লোক আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat