ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ২৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও তার কর্মীদের উপরে বুধবার হামলার অভিযোগ আনা হয়েছে। এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন ও তার কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। ওই হামলায় খোরশেদ আলমসহ তার ৬ জন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ভদ্রকোল গ্রামের রকিব হাসানকে (৪৫) গুরুতর আহত অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমও সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, তিনি তার কর্মীদের নিয়ে বেলা সাড়ে ৯টার দিকে কয়ড়া এলাকায় নিবার্চনী প্রচার প্রচারনায় গেলে মানিকদহ গ্রামের সড়ক সেতুর কাছে পৌঁছিলে কয়ড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন তার কর্মীদের নিয়ে তাদের উপরে হামলা চালায়। এসময় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমসহ তার ৬জন কর্মী আহত হন। মুক্তিযোদ্ধা খোরশেদ আলম তাৎক্ষণিক বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে অবহিত করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান নৌকার প্রার্থী হেলাল উদ্দীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি খোরশেদ আলমের উপরে হামলার বিষয়টি অস্বীকার করেন। হেলাল উদ্দীন জানান, খোরশেদ আলম নিবার্চনে তার (খোরশেদ) প্রতি জনগনের সহানুভুতি আদায় এবং হেলাল উদ্দীনের প্রচারনাকে বাধাগ্রস্থ করতে সাংবাদিকদেরকে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হামলার খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ওসি আরো জানান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম থানায় মামলা দিলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat