ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ১২৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নের স্বেচ্ছা সেবকদের মাঝে আজ হাতি তাড়াতে লাইট বিতরণ করা হয়েছে । সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সব লাইট বিতরণ করা হয়।
জানাগেছে,গত কয়েকদিনে উপজেলার সীমান্ত এলাকার পানিহাটা ফেকামারী এলাকায় পাকা আমন ধান খেয়ে ও পায়ে পিষ্ট করে শতাধিক কৃষকের প্রায় ৪০-৫০ একর জমির ধান নষ্ট করেছে। গতকাল বৃহস্পতিবার রাতেও ওই এলাকার প্রায় ৪-৫ একর জমির ধান নষ্ট করে গেছে হাতির দল। হাতিগুলো দিনের আলোতে পাহাড়ে অবস্থানের পর রাতের আঁধার নামলেই লোকালয়ে নেমে আসে। তান্ডব চালায় আমনের ফসলি জমিতে। ফসল খেয়ে ও পা দিয়ে পিষিয়ে নষ্ট করে পাকা ধান। এ অবস্থায় শত শত কৃষক রাত জেগে পাহারা বসিয়ে, পটকা ফাটিয়ে ও মশাল জ্বালিয়ে লাঠি হাতে সরব থাকলেও বন্ধ করা যাচ্ছে না হাতির তান্ডব।হাতি তাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয়াবিল ইউনিয়ন,পোড়াগাঁও ইউনিয়ন ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের ৩০ জন স্বেচ্ছা সেবককে একটি করে সার্চ লাইট দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোমিনুর রশীদ,পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী,স্থানীয় সরকারের উপপরিচালক জিয়াউল ইসলাম,নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat