ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। 
আজ বিকেলে সেনানিবাস এলাকায় পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দীন আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিবগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
আবদুল হামিদের পিতা মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিঠামইনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাষ্ট্রপ্রধান ওই মিলাদ, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এলাকার সর্বস্তরের জনগণও মিলাদ মাহফিলে অংশ নেন।
রাষ্ট্রপতি গত শুক্রবার তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে এখানে এসেছেন।
রাষ্ট্রপতির আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat