ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।
দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ওর্গানাইজেশন (অ্যাসোসিও) এই পুরস্কার প্রদান করে।
আজ শনিবার এক বিবৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই অভিনন্দন জানান। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ওবায়দুল কাদের বলেন, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীর বাংলাদেশের স্বাপ্নিক নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।’
বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের প্রতিটি অর্জনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বলিষ্ঠ অবদান রয়েছে। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তির মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয় বাঙালি জাতিকে গর্বিত করেছেন এবং বিশ^সভায় বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণে নিরবে-নিঃশব্দে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন আইসিটি বিপ্লবের স্থপতি ও এদেশের তরুণ প্রজন্মের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়। তার ঐকান্তিক প্রয়াসেই এক সময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ লাভ করেছে। 
তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আইসিটি সেক্টরে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। এই সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তিনি বিকাশমান তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে পেয়েছেন বিশ^য়কর সাফল্য।
ওবায়দুল কাদের বলেন, জয় বাংলাদেশের সৃজনশীল তরুণ সমাজের মনে বপন করে চলেছেন বাঙালির বিশ^ জয়ের বীজ। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে খুলে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার নতুন দিগন্ত। তরুণদের শ্রম, মেধা এবং প্রাণশক্তির যথাযথ ব্যবহার এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে তরুণ-তরুণীদের মেধা ও প্রতিভা বিকাশের অবারিত সুযোগ সৃষ্টির নেপথ্যের কারিগর তিনি। 
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই টেকবিশে^র নতুন নতুন উন্নয়ন ধারণা, প্রযুক্তিগত বিকাশ ও কনটেন্ট এদেশের মানুষের হাতের মুঠোয়। তিনি তার যোগ্য মাতা শেখ হাসিনার মতো মেধা-পরিশ্রম সততা-দেশপ্রেম-দৃঢ়তা দিয়ে লক্ষকোটি তরুণের প্রাণে অবিরামভাবে বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন বুনে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat