ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতসহ এর অন্তর্ভুক্ত সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের নেতৃত্বে কমিটির সদস্যগণ আজ পাবনা জেলার ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শনকালে এ সুপারিশ করেন।
কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ এবং হাবিবা রহমান খান পরিদর্শনে অংশগ্রহণ করেন।
কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং করোনাকালীন সময়েও প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়ার জন্য প্রকল্পে নিয়োজিত দেশি-বিদেশী সকলকে ধন্যবাদ জানান। তবে বিদ্যুৎ সঞ্চালনের জন্য পাওয়ার গ্রীড কোম্পানীর নির্মিতব্য গ্রীড সংযোগ দ্রুত সম্পাদনের জন্য পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশকে প্রকল্প পরিচালকের মাধ্যমে অনুরোধ জানান। পরিদর্শনকালে কমিটি প্রকল্পের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উক্ত প্রকল্পের অন্তর্ভুক্ত সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য সুপারিশ করে।
পরিদর্শনের পূর্বে প্রকল্প কার্যালয়ে প্রকল্প কর্মকর্তাগণ স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যগণের কাছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ সম্পর্কে ব্রিফিং করেন এবং সংসদীয় কমিটির সদস্যগণের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন ও মত বিনিময় করেন।
মত বিনিময়কালে কমিটির সদস্যগণ প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ প্রকল্পের সফল সূচনার মাধ্যমে দেশ এবং জনগণ বহুলভাবে উপকৃত হওয়ার পাশাপাশি উন্নয়নের পথে যুগান্তকারী পদক্ষেপ রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রকল্প পরিচালকসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ পরিদর্শনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat