ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। বর্তমান বিশ্ব প্রযুক্তিগত রূপান্তরের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিগত কয়েক দশক ধরে প্রযুক্তি অসীম গতিতে বিকশিত হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। 
শিল্পমন্ত্রী গতকাল বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের উপর ২য় আঞ্চলিক সম্মেলনের প্রথম দিনে বক্তৃতাকালে এসব কথা বলেন। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় জাকার্তায় দু’দিনব্যাপি এ সম্মেলন বুধবার থেকে শুরু হয়। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো)  প্রতিনিধিবৃন্দ, শ্রীলংকা ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের শিল্পমন্ত্রী এবং আসিয়ানের প্রতিনিধিরাসহ প্রায় ২৫টি দেশের সরকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ গ্রহণ করেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন,‘চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদানগুলো অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট অফ থিংক্স, স্বনিয়ন্ত্রিত যানবাহন, ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি প্রভূতি আমাদের জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনি নতুন-নতুন চ্যালেঞ্জেরও উদ্ভব হচ্ছে।’
প্রযুক্তি-নির্ভর দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোহিতা বৃদ্ধির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করার ওপর গুরুত্ব আরোপ করে শিল্পমন্ত্রী বলেন,‘চতুর্থ শিল্প বিপ্লব বৈশ্বিক আয় বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। এসকল বিষয় বিবেচনায় নিয়ে প্রযুক্তিগত সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিভিন্ন নীতি,আইন, বিধি ও কৌশলপত্র প্রণয়ন এবং এ সংক্রান্ত দক্ষতা বাড়াতে নানামুখী কার্যক্রমও গ্রহণ করেছে।’ বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।
পরে,তিনি  শ্রীলংকার শিল্পমন্ত্রী উইমল ভিরাওয়ানসার সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন। এ সময় তারা বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।  
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সকালে জাকার্তায় বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে ইউনিডোর ব্যবস্থাপনা পরিচালক বার্নারডো ক্যালজাডিলা সার্মিন্টো দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন। এ বেঠকে, শিল্পমন্ত্রী জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা প্রদত্ত্ব কান্ট্রি প্রোগ্রাম লক্ষ্যমাত্রা অর্জনে বাংলদেশে কারিগরী সহযোগিতা প্রদানের জন্য ইউনিডোর সহায়তা কামনা করেন।
শিল্প উন্নয়নের উপর দু’দিনব্যাপি ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত ৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান। তিনি গতকাল বুধবার (১০ নভেম্বর) সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন। 
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ বৃহস্পতিবার এ সম্মেলন অংশগ্রহণ শেষে আগামীকাল শুক্রবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat