ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ প্রায় ৯৬টি দেশ ভারতের কোভিড-১৯ টিকা ও টিকা প্রদান প্রক্রিয়ার সনদের পারস্পরিক স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া আজ এখানে বলেছেন, "ভারতীয় টিকা সনদের বিষয়ে ৯৬ টি দেশের স্বীকৃতিদানের মাধ্যমে ভারতের টিকাদান প্রক্রিয়ার প্রতি সমর্থন প্রতিফলিত হয়েছে।"
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পর্যন্ত কোভিড-১৯ এর বিরুদ্ধে আটটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের তালিকায় (ইইউএল) অন্তর্ভূক্ত করেছে যার মধ্যে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড হচ্ছে ভারতীয় টিকা।
মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন সনদের পারস্পরিক স্বীকৃতির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয়ভাবে অনুমোদিত টিকা গ্রহনকারীরা কোন ঝামেলা ছাড়াই বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে। 
যে ৯৬টি দেশ ভারতের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে- কানাডা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া,  নেদারল্যান্ডস, হাঙ্গেরি, ফিনল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন, ব্রাজিল, তুরস্ক, বুলগেরিয়া, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালি, ঘানা, সিয়েরা লিয়েন, অ্যাঙ্গোলা এবং নাইজেরিয়া।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে, ভারতের কোভিড-১৯ টিকা গ্রহনকারীর সংখ্যা ১০৮ কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat