ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১২২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৬ কোটি টাকা ব্যয়ে ইন্দুরকানীর পাড়েরহাট বাজার থেকে হুলারহাট নৌ-বন্দর পর্যন্ত ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে পাড়েরহাট-হুলারহাট সড়কটি চলতি বছরের ডিসেম্বর মাসে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বরিশাল বিভাগীয় পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ২০১৮-২০১৯ অর্থ বছরে এ সড়কটি বিটুমিন কার্পেটিং এর কাজ শুরু করে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এবং ১২ ফুট প্রস্থের এ সড়কটিতে ১৫টি কালভার্ট, ৩টি বড় ব্রিজও নির্মাণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান সমৃদ্ধ এ বাজারটির সাথে দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ হুলারহাট নৌবন্দরের সরাসরি যানবাহন চলাচল শুরু হবে এ রাস্তাটির কাজ শেষ হওয়ার সাথে সাথে। ১০ কিলোমিটার এ রাস্তাটির দুই দিকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। পাড়েরহাট, শংকরপাশা, শারিকতলা এ ৩টি ইউনিয়নের উপর দিয়ে এ রাস্তাটি পৌর এলাকার হুলারহাট বন্দরের সাথে সংযুক্ত রয়েছে। পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছত্তার হাওলাদার জানান, রাস্তাটির কাজ সমাপ্ত হলে এ অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক কর্মকান্ড শুরু হবে এবং স্থানীয় চাকুরীজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat