ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার হোমনায় আজ জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধকমূলক কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিকল্প আয়ের কর্ম সহায়তায় হোমনা উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝ থেকে ২০ জন মৎস্যজীবীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তবে নিবন্ধিত প্রত্যেক মৎস্যজীবীকে পর্যায়ক্রমে এ সেলাই মেশিন বিতরণ করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শাহেনুর মিয়া, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat