ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এবং ইউনিসেফ এর যৌথ আয়োজনে শিশুদের টিকাদান বিষয়ক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইপিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা আস্থা অর্জনের মাধ্যমে দেশের মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে পেরেছেন। 
চিফ হুইপ বলেন,দেশের মানুষকে টিকা দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি কুড়িয়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (GAVI) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করে। এরও আগে বাংলাদেশ ২০০৯ ও ২০১২ সালে বেস্ট পারফরম্যান্স পুরস্কার লাভ করেছিল। 
তিনি বলেন, দেশে উন্নতমানের  ১০ ধরনের টিকা দেয়া হয়। শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী টিকা কর্মসূচির আওতায় রয়েছেন। ইপিআই কর্মসূচির ফলে ২০০৮ সাল থেকে মা ও নবজাতকের ধনুষ্টংকার অনেক কমে গেছে। ২০১৪ সালের ২৭ মার্চ বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পোলিও নির্মূল সনদও লাভ করে।
চিফ হুইপ আশা প্রকাশ করেন, এই ব্রিফিংয়ের মাধ্যমে টিকার গুরুত্ব এবং এক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে  অজানা অনেক তথ্য জানা যাবে,  যা নীতিনির্ধারণে সহায়তা করবে।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো: রেজাউল করিম বাবলু, আরমা দত্ত, তামান্না নুসরাত বুবলী, আদিবা আনজুম মিতা,বাসন্তী চাকমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, সৈয়দা রুবিনা আক্তার, ইউনিসেফ বাংলাদেশ হেলথ সেকশনের চিফ ডা: সানজানা ভরদ্বাজ এবং শিশু অধিকার নিয়ে কর্মরত ‘বাংলাদেশ প্রজন্ম সংসদ’ প্লাটফার্ম থেকে আগত শিশুরা তাদের বক্তব্য তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat