ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ক্রিকেট দল।  কিন্তু চিরপ্রতিদ্বন্দি ভারত  সেমিফাইনালে  উঠতে ব্যর্থ হওয়ায় মন খারাপ পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারের। 
ফাইনালে ভারত ও পাকিস্তানকে চেয়েছিলেন শোয়েব। আর সেখানে ভারতকে আরও একবার  পাকিস্তান হারাবে-এমনটাই দেখতে চেয়েছিলেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘অনেকেই বলছেন, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় ভাল হয়েছে। কারণ ভারত ছিটকে গিয়েছে। আমার ইচ্ছা ছিল, ভারতও ফাইনালে উটুক। আগেও বলেছি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান মাত্র একবার কেন খেলবে? কেন ফাইনালে খেলবে না? আমি চেয়েছিলাম, ভারতের বিপক্ষে পাকিস্তান ফাইনালে খেলুক এবং আবার ভারতকে হারের স্বাদ দিবে পাকিস্তান। ভারত-পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের জন্য ভালো হতো। বিশ্বকাপটা উত্তেজনাপূর্ণ হতো।’
সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অসিদের নিয়ে চিন্তিত নন শোয়েব। তার মতে, পাকিস্তান যে ফর্মে আছে, তাতে যেকোন দলকে উড়িয়ে দেয়ার সামর্থ্য তারা রাখে।
তিনি বলেন, ‘পাকিস্তান যা খেলছে, তাতে কোন দলের বিপক্ষে খেলতে হচ্ছে, সেটা নিয়ে আমি চিন্তিত নই।’
আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির লড়াইয়ে নামবে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat