ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ রোববার নাটোরের বিসিক শিল্পনগরী মাঠে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। দুপুর ১২টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, বিসিকের উপ ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী, নাটোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে তরান্বিত করতে উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। বিসিক স্থানীয় উদ্যোক্তাবৃন্দকে সংগঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। মেলার মাধ্যমে উদ্যোক্তাগণের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি এসব পণ্য পর্যবেক্ষণ করে উদ্যোক্তাগণ নতুন নতুন ধারণা লাভ করতে পারবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
মেলায় মোট ৩৬টি স্টল প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat