ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ১৯ মাস পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন ১ জনের মৃত্যু হয়েছে।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ এই রোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ২৪ মার্চ আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।
গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। গতকাল এই রোগে ৩ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের মধ্যে ১ জন পুরুষ। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ০৬ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১২ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ১৮ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৩ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১৫৪ জন। গতকাল ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৭ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০১ জন। শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ১১ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছেন। গতকাল এখানে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat