ব্রেকিং নিউজ :
লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর, আলোচনার আহ্বান ডোপ টেস্টে পজিটিভ পাকিস্তানী অলরাউন্ডার নাওয়াজ আমি অভিনেতা হলেও রাজনীতিতে নেমে অভিনয় করিনি: থালাপতি বিজয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেয়ার আহবান জানিয়ে বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 
আজ পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। বাহাত্তরের সংবিধান ও বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটিয়েছিলেন তিনি। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই। 
তিনি বলেন, “ধর্মীয় গোঁড়ামি নিয়ে যারা সংখ্যালঘুদের বাড়িতে চোরের মতো গভীর রাতে হামলা চালায়, আগুন দেয়, তারা মানুষ হতে পারে না। তারা সন্ত্রাসী, আর সন্ত্রাসীর কোনো দল ও ধর্ম নেই। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সংগঠিত হতে হবে, সবসময় প্রস্তুত থাকতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি চায় না আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসুক। যখন স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখনই স্বাধীনতা বিরোধীরা ভীতিকর পরিবেশ তৈরি করে ফায়দা লুটতে চাচ্ছে। এ চক্রান্ত প্রতিহত করা হবে।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জেল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনজুর মোর্শেদ এবং ৬ নম্বর মুর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হারুন অর রশীদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat