ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু এবং হালিমা খাতুন (১৪) নামে আরও একজন আহত হয়েছে।
খাদিজা খাতুন ওই উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আহত খাদিজার বান্ধবী হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে ।
খাদিজা খাতুনের বাবা আজির উদ্দিন জানান, বিকেলে খাদিজা খাতুন ও হালিমা খাতুন দুই বান্ধবীসহ বেশ কয়েক জন বাড়ির পাশের একটি ইট ভাটার উঁচু মাটির ঢিবির উপর বসে খেলছিল। ওই মাটির ঢিবির উপর দিয়ে ছিল বিদ্যুতের প্রধান সংযোগ। এসময় অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তারা। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, আহতদের মধ্যে খাদিজা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পর রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। আহত হালিমা খাতুনকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat