ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার নগরীর একটি হোটেল অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আমাদের আমানত এখন এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে জনতা ব্যাংক ব্যাংকিং জগতে নতুন এক মাইলফলক সৃষ্টি করে এক লাখ কোটি টাকার এলিট ক্লাবে প্রবেশ করেছে। জনতা ব্যাংকের এ সাফল্যে আমরা গর্বিত। আর এই সাফল্যের পেছনে ব্যাংকের একেকজন কর্মীর মেধা ও শ্রম জড়িত।
তিনি আরও বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং তদারকির মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি ২০২১ সালে সকল লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম মো. কামরুল আহছানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্যাহ , এসএএমডির জিএম মো. শহীদুল ইসলাম, বিডিএমডির জিএম দেলওয়ারা বেগম, ফরেন ট্রেড ডিভিশনের জিএম আবুল বাসার মো. আবদুল হান্নান এবং এমডি এন্ড সিইও’স সেক্রেটারিয়েটের জিএম মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তৃতায় জিএম মো. কামরুল আহসান বলেন, বিগত বছর করোনাকালীন সময়েও জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছে। চলতি বৎসরেও সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে সে সুনাম অক্ষুণœ রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat