ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন, যা গত প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৫ মে ১ জনের মৃত্যু হয়েছিল। তবে গত বছরের ৪ এপ্রিল করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৬ জন। আজ মৃতদের মধ্যে ২ জনই নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে গত ২৪ ঘন্টায় শনাক্ত হার কমেছে দশমিক ১৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ২২ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ০৮ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২১৪ জন। গতকাল ১৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১১ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩৭ জন। শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টা মারা গেছেন ২ জন। গতকাল মারা গিয়েছিল ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat