ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
এ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী সভাপতি মোল্লা জালাল নবনির্বাচিত কমিটির সভাপতি ওমর ফারুককে ফুল দিয়ে এবং ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব দীপ আজাদের নিকট বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। 
 বিদায়ী কমিটির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নবনির্বাচিত সহ-সভাপতি মধুসূধন ম-ল, আফরোজা আক্তার ডিউ ও মোশাররফ হোসেন, বিদায়ী কমিটির সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ ও অমিত রায়, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত, বিফইউজের অঙ্গ ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদসহ  নারায়ণগঞ্জ , কুষ্টিয়া ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি –সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব দ’ুজনই সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 উল্লেখ্য গত ২৩ অক্টোবর বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat