ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১২ বছর বা এর বেশি বয়সী তরুণদের প্রতিষেধক দিতে দেশের নতুন অভিযানে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৩৫ লাখন ডোজ অনুদান দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আশা প্রকাশ করেছেন এই সহায়তার ফলে তরুণরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন আরও সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে। এখানে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপিএত আজ একথা বলা হয়।
মার্কিন রাষ্ট্রদূত যোগ করেন, ‘১২ বছর বা তার বেশি বয়সের তরুণদের নিরাপদে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি।’
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ চালানসহ এ পর্যন্ত আমেরিকান জনগণ বাংলাদেশকে ১৫ কোটি ডোজ টিকা দান করেছে এবং বাংলাদেশে মার্কিন সরকাররে কোভিড-১৯ সহায়তা মোট ১২১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জররুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োটেক কোভিড-১৯ ভ্যাকসিন
অনুমোদন দেয়।
মার্কিন যুক্তরাষ্ট্র মিশন বলেছে, এই ভ্যাকসিন বিতরণ যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। যুক্তরাষ্ট্র ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে  এক বিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন বিতরণ করে বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিক্রিয়ায় নেতৃত্ব দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat