ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-২৪
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভায় একজনকে একই সময় একাধিক প্রকল্পের পরিচালক না করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া   হয়।
কমিটির সদস্য পরিকল্পনা  মন্ত্রী এম, এ, মান্নান,  মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০১৬-২০১৭ অর্থ বছরে  গৃহিত প্রকল্পসমূহ এবং বর্তমানে চলমান প্রকল্পসমূহের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি  পর্যালোচনা করা হয়। এছাড়া ২০১৯-২০২০ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে কোন পাঁচটি সমাপ্ত প্রকল্পের উপর আইএমইড  প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ি গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
সভায়  স্বচ্ছতা ও জবাবদিহিতার  লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দান করার সুপারিশ করা হয়। এছাড়া  একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেয়ার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে গাড়ীর সুবিধা প্রদান, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ এবং উপজেলা কর্মকর্তাদের নিকট দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায়  প্রধানমন্ত্রী পায়রা সেতু উদ্বোধন করায় কমিটির পক্ষ থেকে তাঁকে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। 
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ  সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat