ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও  সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সঞ্চালন ব্যবস্থা আধুনিক ও সমন্বিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। নবায়ণযোগ্য জ্বালানি, কয়লাভিত্তিক বিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ, তেলের বিদ্যুৎ বা গ্যাসের বিদ্যুৎ প্রবাহের জন্য সঞ্চালন  অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থাকা অপরিহার্য।
আজ ঢাকার একটি হোটেলে ‘সঞ্চালন পরিকল্পনা ও পিজিসিবি’র জন্য প্রকল্প সমীক্ষা’ শীর্ষক চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী  বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের জ্বালানি মিক্সে নতুন নতুন জ্বালানি সংযোজিত হচ্ছে। নবায়ণযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জির  অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দেশ হতে ক্লিন এনার্জি আমদানি করার উদ্যোগ নেয়া হবে।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, সমন্বিত মাস্টার প্ল্যানে নবায়ণযোগ্য জ্বালানি ও তার সঞ্চালন ব্যবস্থা সন্নিবেশন ঘটবে। ২০৪১ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে ৪০ ভাগ বিদ্যুৎ নেয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের চ্যালেঞ্জ হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিক করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিতরণ ব্যবস্থার উন্নয়নে নানাবিধ প্রকল্প  হাতে নেয়া হয়েছে।  
বিদ্যুৎ সচিব  মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নূরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্ল্যানিং কমিশনের সদস্য শরীফা খান ও পাওয়ার গ্রিড কোম্পানি ইন্ডিয়া লিমিটেডের পরিচালক অভয় চৌধুরী বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat