ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা আগামীকাল ২১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
আগামী ৬ নভেম্বর চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে এবার বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
এদিকে, চূড়ান্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ভর্তিচ্ছুরা এপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিয়ে এই ওয়েবসাইটে http://uga2.buet.ac.bd/UGA/aPDFDownload.do বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অনলাইনে নির্বাচিতদের ফলাফল https://www.buet.ac.bd এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক ওয়েবসাইটে স্নাতক ইঞ্জিনিয়ারিং ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী ভর্তির প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক সভায় উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat