ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হার কমেছে দশমিক ৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ২ দশমিক ২০ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩৬৮ জন। গতকাল ২১ হাজার ৩০৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৬৯ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।   
অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৭ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৯১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৫৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল ৩ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহীতে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৮১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat