ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার স্বাধীনতার সঠিক ইতিহাস,বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ রাসেলের মানবিক গুণাবলী শিশু কিশোরদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ।
তিনি আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন আদর্শ মা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ রাসেলকে তিনি (বঙ্গমাতা) মানবিক গুণের অধিকারী হিসেবে গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট ছিলেন । ‘যার প্রমাণ ছোট্ট রাসেলের মধ্যে আমরা দেখতে পাই’।
সাধন চন্দ্র মজুমদার বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট নারী ও শিশু হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক। স্বাধীনতা বিরোধী সেই-অপশক্তির ষড়যন্ত্র এখনও শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রথানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এখনও থেমে নেই। এসময় তিনি স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তেরর মহাপরিচালক শেখ মুজিবর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার ও অতিরিক্ত সচিব শাহ নেওয়াজ তালুকদার বক্তৃতা করেন। 
মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত ও দেশের অব্যাহত মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে খাদ্যমন্ত্রী শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat