ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ ওমানে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী দিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড। সেই লক্ষ্য পার করতে পারেনি বাংলাদেশ। ৬ রানে হেরে শুরু হলো টাইগারদের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ।
রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার এই সিদ্ধান্ত যে ভুল হয়নি, সেটা প্রমাণ করেছেন বাংলাদেশি বোলাররা।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ক্রিস্টোফার গ্রীভস। এছাড়া জর্জ মুন্সি ২৯, মার্ক ওয়াট ২২ ও ম্যাথিউ ক্রস করেন ১১ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রানেই ওপেনার সৌম্য সরকার ও ১৮ রানে লিটন দাসের উইকেট হারায় টাইগাররা। দুই ওপেনারই সাজঘরে ফেরেন ৫ রান করে। তৃতীয় উইকেটে সাবধানী ব্যাটিংয়ে হাল ধরার চেষ্টা করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
২৮ বলে ২০ রান করে সাকিব বিদায় নিলে দুজনের ৪৭ রানের জুটি ভাঙে। মুশফিক আশা জাগিয়েও দলকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৩৬ বলের মোকাবেলায় ১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৩৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ২৩, আফিফ হোসেন ধ্রুবর ১২ বলে ১৮, নুরুল হাসান সোহানের ৩ বলে ২ রানের ইনিংসে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা।
শেষদিকে শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং দলকে জয় এনে দিতে পারেননি। মেহেদী ৫ বলে ১৩ ও সাইফউদ্দিন ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রানে। এতে স্কটল্যান্ড পায় ৬ রানের জয়।
স্কটল্যান্ডের হয়ে ব্রাড হোয়েল ৩টি এবং ক্রিস গ্রিভস দুটি উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট পেয়েছেন জশ ডেভি মার্ক ওয়াট শিকার করেন একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat