ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ১১০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
আজ শনিবার বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় যাত্রীবাহি বাস ও বালু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়াও গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়েছে।তিনি জানান, নিহতদের মধ্যে দু’জন শিশু এবং বাকিরা পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। পাশাপাশি, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat