ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের শেষ সময়ে ভুলবশত মার্কিন ড্রোন হামলায় ৭ শিশুসহ ১০ জনের হত্যার ঘটনায় তাদের স্বজনদের  ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে  ক্ষতিপূরণের  অর্থের পরিমান উল্লেখ করা হয়নি।
শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, নিহতদের আত্মীয় স্বজন যারা তালেবান শাসিত আফগানিস্তান ত্যাগ করতে চায় তাদের শনাক্ত করার জন্য পেন্টাগন মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে কাজ করছে।
প্রতিরক্ষা বিভাগের পলিসি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এবং আফগানিস্তানে সক্রিয় এইড গ্রুপ নিউট্রেশন অ্যান্ড অ্যাডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্টিভেন কোয়ানের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 
কাবুল থেকে মার্কিন প্রত্যাহারের সবচেয়ে গোলযোগকালে ২৯ আগস্ট এই সংস্থার কর্মী এজমারাই আহমাদিকে ভুলবশত ইসলামি স্টেটের জঙ্গি হিসেবে চিহ্নিত করে মার্কিন গোয়েন্দারা। মার্কিন ড্রোন থেকে মিসাইল হামলার ৮ ঘন্টা আগে তারা একটি সাদা টয়োটা গাড়ি অনুসরণ করে এবং পরে  আইএসআই সন্দেহে মিসাইল হামলা চালায়, এতে ৭ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়, এদের মধ্যে আহমাদিও ছিলেন। 
ইউএস সেন্ট্রাল কমান্ড কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, আমেরিকান গোয়েন্দারা কাবুল বিমান বন্দরের কাছে একটি গাড়ি দেখতে পায়, তারা ধারণা করে আইএস কাবুল বিমান বন্দরে হামলার প্রস্তুতি নিচ্ছে। 
এই ঘটনার তিনদিন আগে কাবুল বিমান বন্দরে বোমা হামলায় বহু লোকের মৃত্যু হয়, এ সময় ১৩ মার্কিন মেরিন সেনা মারা যায়। 
কিন্তু গত মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুঝতে পারেন এই ড্রোন হামলা ভুল ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat