ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।
তিনি আজ তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে, আওয়ামী লীগ তাদের নিয়ে দুঃস্বপ্ন দেখবে।
আওয়ামী লীগ নাকি প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।
বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু তাই নয়, সনাতন ধর্মালম্বীদের জন্যও প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়ি-ঘরে হামলা হলো!
বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।
যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক, বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধীদল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।
প্রেস ক্লাবে সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিবের স্বভাবসুলভ সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। তিনি বলেন, আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পায়। 
দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ থেকে তারা বের হতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat