ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ স্লোাগান নিয়ে জেলায় আজ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভোলা জেলা পুলিশ ম্যারাথন -২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে ও ভোলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।   
ভোলা ব্যাংকের হাট চত্বর থেকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত মিনি ম্যারাথন দৌড়  প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ১৫০ জন প্রতিযোগী অংশ নেন। পরে জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে এ ধরনের প্রতিযোগিতা তাদের খেলাধুলায় উৎসাহিত করবে। ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজ্ঞুরুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat