ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছুবে। 
তিনি বলেন, কেউ কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতির বেদীমূলে আঘাত করতে চায়। দেশ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে। 
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীতে শুভেচ্ছা জানাতে এসে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সনাতন সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ পূরোহিত, পূজারী, অভ্যাগত অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে মুখ্য করা হয়েছিল। কিন্তু আবহমান বাংলার সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ হিসেবেই বড় পরিচয়। সেকারণে পাকিস্তান সৃষ্টির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন ধর্মের ভিত্তিতে রচিত পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় আমাদের মুক্তিলাভ সম্ভব নয়। জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।
ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে  সকল ধর্মের মানুষের মিলিত রক্ত স্রোতে অর্জিত লাল-সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। অসাম্প্রদায়িকতার বেদীমূলে যারা আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। বাংলাদেশ আজ সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। 
কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ বাংলাদেশে একটি ফুলের বাগানের মতো রয়েছে। এই ধারা অব্যাহত থাকুক, দুর্গাদেবীর কাছে সেই প্রার্থনা আমাদের।’  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat